ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পেশাদারত্ব নিয়ে ওয়েবিনার

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৮:৫৮ পিএম


ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পেশাদারত্ব নিয়ে ওয়েবিনার
ছবি: সংগৃহীত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘সমসাময়িক ক্যাম্পাস সাংবাদিকতা’ শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২জানুয়ারি) রাত ১০টায় গুগল মিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ। দীর্ঘক্ষণ চলা এই প্রাণবন্ত আলোচনায় বর্তমান প্রেক্ষাপটে ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পেশাদারত্বের নানা দিক উঠে আসে।

আবু আজাদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা হলো একজন সংবাদকর্মীর ভিত্তি তৈরির প্রধান চারণভূমি। তবে এই ক্ষেত্রে সফল হতে হলে বস্তুনিষ্ঠতা এবং সংবাদের পেছনের সত্য উন্মোচনে আপসহীন হতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা। ভুল তথ্য বা ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো সংবাদ প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতি-নৈতিকতাকে ক্ষুণ্ণ করে। 

এ ছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতা থেকে কীভাবে মূলধারার গণমাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করা যায়, সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে নেটওয়ার্কিং এবং প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই বলে তিনি অভিমত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ক্যারিয়ার গঠনের বিষয়ে তিনি প্রযুক্তিগত দক্ষতা এবং নেটওয়ার্কিংয়ের ওপর বিশেষ জোর দেন। বর্তমান ডিজিটাল যুগে কেবল সংবাদ লেখাই যথেষ্ট নয়; বরং ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতায় পারদর্শী হওয়া জরুরি। 

তিনি পরামর্শ দেন, মূলধারার গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং নিয়মিত তাদের কাজের ধরণ পর্যবেক্ষণ করা ক্যারিয়ারের পথকে সহজ করে তোলে। 

বিজ্ঞাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান। ওয়েবিনারে আরও ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোহান চিশতীসহ কার্যনির্বাহীর সদস্য ও সহযোগী সদস্যরা।

অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ সাধারণ সদস্যরা অংশ নেন এবং সাংবাদিকতার বিভিন্ন প্রায়োগিক দিক নিয়ে রিসোর্স পার্সনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission